Featured Post

শোক দিবসের কবিতা

মৃত্যুঞ্জয়ী মুজিব প্রবীর রায় বিশ্বের একজন বাঙালি শ্রেষ্ঠ শেখ মুজিবুর রহমান পরাধীন বাংলাকে স্বাধীন করে নিয়েছ সবার ওপরে স্থান। তুমি আছ বাঙালির অন্তরে আছ প্রতিটি শ্বাস-প্রশ্বাসে মিশে আছ বাঙালির সত্তায় থাকবে গৌরবে-গর্বে-বিশ্বাসে। তুমি ইতিহাস, তুমি বাংলার ঐতিহ্য তুমি বাংলার গৌরব, বাঙালির গর্ব তোমার জন্য পেয়েছি আমরা এই পৃথিবীতে বাংলা নামক স্বর্গ। পৃথিবী নামক পুষ্পকাননে তুমি ছিলে এক প্রস্ফুটিত ফুল ঘাতকেরা তোমায় হত্যা করে করেছিল এক চরম ভুল। মরেও অমর তুমি ধরণির বুকে তোমার কীর্তি রবে সবার মুখে মুখে তুমি ছিলে তুমি আছ তুমি থাকবে

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.